রাজধানীর সূত্রাপুরে পারিবারিক বিবাদের জেরে নিজ কক্ষে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় একই পরিবারের ৫ জন দগ্ধের মধ্যে তানিয়া আক্তার (২০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে।
প্রাণ গেল ৩ জনের
হবিগঞ্জের চুনারুঘাটে অটোরিকশা ও কাভার্ডভ্যান সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ২ জন। গুরুতর আহত ২ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রামের মিরসরাইয়ে বেপরোয়া গতির লরির ধাক্কায় তিন শ্রমিক নিহত হয়েছেন। নিহত সবাই কর্ণফুলী গ্যাসলাইনের কাজের শ্রমিক ছিলেন।
বগুড়ার শেরপুরে ধান বোঝাই ভটভটিকে বাসের ধাক্কার পর দুই ভটভটির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দু'জন ভটভটির চালক ঘটনাস্থলে ও একজন যাত্রী চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা যান।